বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় ৪ দলীয় প্রীতি ফাইনালে উপজেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন থানা দল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা থানা দল।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করে দেবহাটা থানা দল জয় নিশ্চিত করে।

 

খেলায় উপজেলা প্রশাসন দলের অধিনায়কত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। অপরদিকে দেবহাটা থানা দলের অধিনায়কত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পাসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

খেলায় ম্যান অব দ্যা ম্যান সোহেল রানা, সিরিজ অর্জন করেন জামিরুল হক।

 

উল্লেখ যে, ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, জনপ্রতিনিধি ও সাংবাদিক একাদশ অংশ নেয়। এতে ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে উপজেলা প্রশাসন ও থানা দল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!