বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্বে আহসান হাবিব টুটুল কে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা সাতক্ষীরা কমিউনিটির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন:  উম্মে ফুয়ারা রানি সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত  তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের সভা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিত মতবিনিময় সভা সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সাথে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

সচেতনতা বাড়ানোসহ নিজেকে এডিস মশা থেকে রক্ষা করতে হবে-সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সচেতনতা বাড়ানোসহ নিজেকে এডিস মশা থেকে রক্ষা করতে হবে-সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূল ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ‘২৬) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেকে এডিস মশা থেকে রক্ষা করা।

এডিস মশার প্রজনন রোধে জমে থাকা পানি পরিষ্কার করাসহ সপ্তাহে অন্তত ১ দিন বাড়ি ও আশপাশ ভালো করে পরিষ্কার করা, খোলা পাত্র ঢেকে রাখতে হবে। যেমন ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র বা বালতিতে যেন পানি জমে না থাকে।
স্কুল, কলেজ, বা আশপাশের হাটবাজারে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ব্যবহার করা, মশার কামড় থেকে সুরক্ষার থাকতে মশারি ব্যবহার কর, দিন বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। শরীর ঢেকে থাকে এমন পোশাক বা লম্বা হাতা শার্ট ও লম্বা প্যান্ট পরা।
ত্বকে মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে।
জ্বর, গায়ে ব্যথা বা র‍্যাশ হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করতে হবে।
এসময় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরা জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে অনেক কম। জেলার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার সকলকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সুরক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আবদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল ও সিএম নাজমুল ইসলাম প্রমূখ। ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভার শেষে ছাত্ররা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধি ও সদর হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!