শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় রেল লাইন দ্রুত বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল খনন অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধনে কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে এত বক্তব্যে রাখেন, এড. শেখ আজাদ হোসেন বেলাল, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, আব্দুল বারী, প্রভাষক ইদ্রিস আলী, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যাপ্ত বরাদ্দ দিলেও তার সুফল জনগন পাচ্ছে না। বক্তারা এ সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাভারন- মুন্সিগঞ্জ রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল খনন অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পানে দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১দফা দাবীসহ আশু বিভিন্ন সমস্যা সমাধান সরকারের দৃষ্টি আকর্ষণসহ আগামী বাজেটে সাতক্ষীরা জেলার উন্নয়ন পর্যাপ্ত বরাদ্দের দাবী জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!