সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষে কুশখালী ইউনিয়নে ৫০০ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১৩৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সদরের কুশখালী ইউনিয়নের অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে কুশখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পরিষদের সদস্য মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরলু হোসেন মাসুম, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে প্রমুখ। এসময় কুশখালী ইউনিয়নের ৫০০ অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা, দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!