বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে করোনা আক্রান্ত মাহমুদ হোসেন (৩৮) ও সদর উপজেলার বাঁকাল শেখ পাড়া এলাকার মৃত গোলাম মোক্তাদির ছেলে আব্দুস সাত্তার (৭৮)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ২৮ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাহমুদ হোসেন। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে সকালে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় বিকাল ৩ টার দিকে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে তিনি আরো জানান।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে শুক্রবার দুপুরে ভর্তি হন আব্দুস সাত্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনিও মারা যান।

মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিক আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!