
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল সোমবার (১৮ মে '২৬) প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
এ সময় পুলিশ সুপার মো. হাবীবু্লাহ বলেন, “বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এ গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে, তারা সম্পূর্ণ তদবির বিহীন, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।”
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে গোপালগঞ্জ জেলা হতে মোট ২২ জন কৃতকার্য হয়েছে; যার মধ্যে নারী সদস্য ০১ জন এবং পুরুষ সদস্য ২১ জন রয়েছে। এছাড়াও ০৬ জন প্রার্থী অপেক্ষমাণ রয়েছে।
এ সময় নিয়োগ বোর্ডের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত গোপালগঞ্জ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.