শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব: ফিরোজ

শেখ কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৮০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

বিগত নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয় তিনি সাতক্ষীরা পৌরসভার সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। যুবক বয়স থেকেই তিনি জনসেবায় নিয়োজিত রয়েছেন। এমনকি, সাতক্ষীরা পৌরসভা থেকে প্রাপ্ত নিজ ভাতার টাকাও তিনি অত্র এলাকার দরিদ্র অসুস্থ মানুষের সহায়তায় ব্যয় করে থাকেন।

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের অবহেলিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ড্রেন নির্মাণসহ উন্নয়নের ছোঁয়া পোঁছ দিয়েছেন। অবহেলিত অনেক গ্রাম নিজ অর্থায়নে বিদ্যুতের লাইন এবং করোনা পরিস্থিতিতি মোকাবেলায় কর্মহীন পরিবার সরকারিভাবে খাদ্য সহায়তা প্রদানসহ নিজ উদ্যোগে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিবছর শীতার্ত পরিরবারের কম্বল বিতরণ, ঈদের সময় দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ এবং ডেঙ্গু মশার উপদ্রব কমাতে এলাকায় মশা নিধন স্প্রেসহ বর্তমানে করোনা প্রতিরোধ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান বলেন, ‘আমি কাউন্সিলর থাকা অবস্থায় এই ওয়ার্ডে যে উন্নয়ন করেছি তার প্রতিদান হিসেবে জনগণ আমাকে ভালোবাসে। এই এলাকায় রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, পুকুরের পাকা ঘাট নিমার্ণ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা বৃদ্ধি করেছি। বর্তমান উন্নয়নমূলক অনেক কাজে চলমান রয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে আগামী দিন সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!