শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা!

গোপালগঞ্জে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৯৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার (৪ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ফজলে রাব্বি খান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ উকিল জুয়েল, গোপালগঞ্জ জেলা-উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, বেসরকারিভাবে নির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ সহ জেলা-উপজেলা ও পৌর ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ভোরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।

এছাড়াও কাশিয়ানী উপজেলা ও কোটালীপাড়া উপজেলা সহ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!