শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্বদেশ এর সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈ-মাসিক সমন্ময় সভা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র

সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমানে ১৪নং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আল-মুজাহিদ এর ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

মঙ্গলবার (১০ মার্চ ‘২৬) এক শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, আল-মুজাহিদ ভাই ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ শপথের কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কাজ করে গেছেন।

তারা বলেন, তার অকাল ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন ত্যাগী কর্মীকে হারাল। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!