শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উনয়ন সংস্থা “প্রেরণা” কর্তৃক বাস্তবায়নাধীন দূর্বার প্রকল্পের এ উদ্ধোধনী অবহিতকরন সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (০৫ মার্চ’২৬ ) দুপুরে অনুষ্ঠিত হয়।

প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ অন্যান্যরা।

প্রধান অতিথি উপজলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, এ প্রকল্পটি এই উপজেলার জন্য একটি সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। তিনি লিঙ্গ সমতা, কিশোরী ক্ষমতায়ন এবং জলবায়ু-সহনশীল সামাজিক উন্নয়নর গুরুত্বের ওপর জোর দেন এবং প্রকল্প বাস্তবায়ন সকল সংশ্লিষ্ট পক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তিনি প্রকল্পের সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক মালিকানার বিষয়টিকে গুরুত্বের সাথে নিশ্চিত করার নির্দেশ দেন এবং উপজেলা পরিষদের পূর্ণ প্রশাসনিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

সভায় প্রকল্পের লক্ষ্যে, উদ্দেশ্যে, প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়ন কৌশল, লক্ষ্যিত জনগোষ্ঠী, কাঠামো এবং সমম্বয় প্রক্রিয়াাসহ শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতায় কার্যক্রমের রুপরেখা বিস্তারিত উপস্থাপন করা হয় এবং জানানো হয়, দুর্বার প্রকল্প একটি কিশোরী কেন্দ্রিক, লিঙ্গ বৈষম্য দুরীকরণ ও জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগ। এটি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কিশোরীদের নেতৃত্বের দক্ষতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কিত জ্ঞান এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। বাংলাদেশ সরকারের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পটি বহু-খাতভিত্তিক পদ্ধতিতে সমাজর অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক রুপান্তর সাধনে কাজ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!