শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

ভেদাভেদ ভুলে ধানের শীষের সাথে থাকুন : আশাশুনিতে বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি’২৬)  ৯ রমজান বিকাল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, দলীয় গ্রুপিং ও ভেদাভেদ ভুলে ধানের শীষের সাথে থাকুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের মাধ্যমে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে উন্নয়ন কাজ শুরু করেছেন। তার স্বপ্ন পূরনে আমরা সকলে সহযোগিতা করবো।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রতিক ধানের শীষের বিপক্ষে নির্বাচন করে তাদের কোন ছাড় নাই। সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, কোন সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপিতে ঠাই হবেনা। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), আশাশুনি উপজেলা বিএনপির সবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা জামায়াত ইসলামের আমীর আবু মুসা তুশার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমীন, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতা শেখ মিনহাজ আলমসহ আশাশুনি সদর ইউনিয়ন, কুল্যা, বুধহাটা, আনুলিয়া, শ্রীউলা, খাজরা, প্রতাপনগর, শোভনালী, কাদাকাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. বাকী বিল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!