শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

দেবহাটায় টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনার লক্ষ্যে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য জিও অফিসার, স্থানীয় মানুষ এবং সিএসওদের মধ্যে স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ‘২৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের হলরুমে উত্তরণ ও দেবহাটা উপজেলা পানি কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা পানি কমিটির সভাপতি আবুল ফজল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ কুমার সানার পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যা, যুগ্ম-সম্পাদক আব্দুল ওহাব, সরকারি কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উওরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সদস্য আফসার আলী মাস্টার, আলহাজ্ব আনছার আলী, আনোয়ার হোসেন আনু, আব্দুল গফুর, লক্ষণ বাগ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, সরকারি খালে নেটপাটা অপসারণ, খাল দখল উচ্ছেদ ও পর্যায়ক্রমে খনন করে পানিপ্রবাহ সচল করা এবং সরকারি খালের ইজারা না দিয়ে সাধারণ মানুষের ব্যবহারের ব্যবস্থা রাখার দাবি জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!