শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জের মৌতলায় বিএনপির নির্বাচন-পরবর্তী কর্মী সমাবেশে কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন–এর নির্বাচন-পরবর্তী এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি’র আয়েজনে শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, নির্বাচনের পর দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামীর আন্দোলন-সংগ্রামে দলের অবস্থান আরও সুদৃঢ় করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিএনপির কর্মী সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!