বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
গত ১০ ফেব্রুয়ারি ২০০২৬ মঙ্গলবার কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত তালায় সাস পরিচালকের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখল চেষ্টার অভিযোগ শীর্ষক  শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
পত্রিকায় প্রকাশিত সংবাদে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়, উদ্দেশ্য প্রনোদিত হয়ে একটি মহল সাস এবং এর পরিচালকের সম্মান ক্ষুন্ন করার জন্য এহেন সংবাদ প্রকাশ করেছে।
প্রকাশিত সংবাদে মিথ্যা ও বানোয়াট তথ্য উল্লেখের বিষয়ে সাস এর বক্তব্য হলো – গত ২২/০১/২০২৬ তারিখে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) তালা উপজেলাধীন মাঝিয়াড়া মৌজার বিআরএস খতিয়ান নং ৯৫৬, দাগ নং- ২৪৬৮ ০.২২ একর জমির মধ্যে ০.১১ একর জমি দং খবির উদ্দিন মোল্যা, পিতাঃ মোহর আলী মোল্যার ওয়ারেশগণের নিকট হতে নামপত্তন (৭১০৪ (1x-1) ২০২৫-২৬ এর মাধ্যমে সরকারী কর খাজনা পরিশোধ পূর্বক ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিসে ৩৬০নং দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানের নামে রেজিষ্ট্রি করা হয়।
উল্লেখ্য জমির রেকডীয় মালিকের ওয়ারেশগণ ওয়ারেশকায়েম সনদ গ্রহণ ও নামপত্তন/নামজারি পূর্বক খাজনা পরিশোধ করে দাখিলা গ্রহণ করেন। ইহাতে সাস/সাসের নির্বাহী পরিচালকের কোন সম্পৃক্ততা নেই।
ইহা ছাড়া উল্লেখিত সম্পত্তিতে উত্তরণ/মোঃ মোক্তার খাঁ, পিতাঃ আমীর আলী খাঁ, গ্রামঃ শিবপুর, তালা, সাতক্ষীরা, তাদের দখলে নেই।
সেহেতু অভিযোগকারীর অভিযোগ সম্পূর্ণ বেআইনি, ভূয়া ও উদ্দেশ্য প্রনোদিত। সাস কোন অপকর্ম, অবৈধ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নাই এবং ভষ্যিতে থাকবে না। অতএব প্রকাশিত হওয়ায় মিথ্য সংবাদ সম্মেলন ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)
এর পক্ষে
নির্বাহী পরিচালক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!