শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

যবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। রোববার (২৫ জানুয়ারি ‘২৬) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বার্তা জানান গোবিপ্রবি উপাচার্য।

দিবসটি উপলক্ষে রবিবার ক্যাম্পাসজুড়ে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্নার, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন প্রভৃতি।  

সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।পরে গোবিপ্রবি উপাচার্যকে ও অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন।  

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সবচে’ আকর্ষণীয় ছিল পিঠা উৎসব।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে যবিপ্রবিতে ৮টি অনুষদের অধীনে ২৭টি ডিপার্টমেন্টে ছয় হাজার ২১৩ শিক্ষার্থী অধ্যায়ন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!