শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী নাজমা হোসেন টোকেন এর মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। ১৯ জানুয়ারি ২০২৬ -এ ওই দম্পতির ৪৬তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তার স্বামী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে আবেগঘন পোস্ট দিয়েছেন। যা তার ফেসবুক বন্ধু ও ফলোয়ার্সদের হৃদয়ে আচর কেটেছে।

তার এই আবেগঘন পোস্টটি হুবহু নিচে দেওয়া হলো… 

১৯ জানুয়ারি, ২০২৬
আজ আমাদের ৪৬তম বিবাহ বার্ষিকী। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ আমাদের সহধর্মিণী নাজমা হোসেন টোকেন আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে।আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি দুঃখিত ও মর্মাহত। আমাদের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।

বারডেম এর ডাক্তার অধ্যাপক মওলাদাদ চৌধুরীর ভুল চিকিৎসার কারণে আমার সহধর্মিণীকে হারাতে হলো।কিন্তু আজ পর্যন্ত তার কোনো শাস্তি হলো না। দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে ওই ভুল চিকিৎসার জন্য মওলাদাদ চৌধুরীর শাস্তি হতো।

তার ওই পোস্টকে অনেকেই ভালো চোখেই দেখছেন! কেননা চিকিৎসকের ভুল চিকিৎসায় তিনি অকালেই স্ত্রী হারা হয়েছেন। সন্তানেরা তার মায়ের আদর-স্নেহ-শাসন থেকে বঞ্চিত হয়েছেন, নাতি-নাতনীও তার দাদুর আদর সোহাগ ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। এমনটি যদি না ঘটতো তাহলে হয়তো তাদের সংসারে বিষাদের পরিবর্তে আজ আনন্দ হাসি-খুশিতে ভরে থাকতো। যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী সেই চিকিৎসকের প্রচলিত আইন অনুযায়ী বিচার হতো তাহলে হয়তো বা আর কোন চিকিৎসক ইচ্ছা বা অনিচ্ছায় এ ধরনের ভুল চিকিৎসা করতেন না। অকালেও কোন স্ত্রী/ মা প্রাণ হারাতেন না। হতভাগা স্বামী আজও কোন সুবিচার পাননি। তাই তার এই আবেগঘন পোস্টের মাধ্যমে স্ত্রীর প্রতি অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ও অন্যদিকে প্রতিবাদ জানানো। যা দেখে যেন সকলেই নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে পারেন এমনটি প্রত্যাশা এফবি বন্ধু ও ফলোয়ার্সদের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!