শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা-৩ আসনে প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে এক সংসদ সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইজিবাইকে রঙিন ব্যানার লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রবিউল বাসারের ছবি ও প্রতীকসংবলিত ব্যানার বুধবার (৭ জানুয়ারি ‘২৬) সকাল থেকে কালিগঞ্জ উপজেলার রতনপুর সড়কে চলাচলরত যাত্রীবাহী ইজিবাইকে দেখা গেছে। একই ধরনের প্রচারণা উপজেলার অন্যান্য সড়কেও লক্ষ্য করা যায়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৮ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প, আলোকসজ্জা, গেট বা প্যান্ডেল স্থাপন করা যাবে না। দেয়াল লিখন, পোস্টার লাগানো কিংবা গাছে পোস্টার ঝোলানোও নিষিদ্ধ।

তিনি আরও বলেন, প্রচারণায় তিনটির বেশি মাইক ব্যবহার করা যাবে না এবং বিকেল ২টা থেকে রাত ৮টার মধ্যে প্রচার চালাতে হবে। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!