শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালিগঞ্জ দক্ষিণ পাড় ফুলতলা ধানের শীষের নির্বাচনী অফিসে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী ‘২৬) বাদ মাগরিব কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাসানুর রহমান, তারালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা তরুন দলের সভাপতি শেখ আলমগীর কবীর, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, কুশুলিয়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ নাসিরউদ্দীন, ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব রবিউল ইসলাম, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সাকুর হৃদয়, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনি ও কুশুলিয়া ইউনিয়ন যুবদল আহবায়ক শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, যুবদল নেতা রাইছুল ইসলাম, শাহিন আলম প্রমূখ।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ফারুক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!