শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ‘২৫) বিকাল বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মশালা চলে। এতে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের শীর্ষ দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন। তিনি কর্মশালায় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিজভী আলম সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান, প্রশিক্ষণ টিমের সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৌহিদুর রহমান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান (শাহিন) আবির হোসেন  সাধারণ সম্পাদক ইউআইটিএস ইউনিভার্সিটি ছাত্রদল বাংলা কলেজ ছাত্রদলের শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামি মাহির প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!