শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন প্রোমোটার অনুৃষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিরগঞ্জ বাজারে ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন প্রোমোটার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ‘২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় নাজিরগঞ্জ বাজারের খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বিভিন্ন স্মরণীয় ঘটনার ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। এতে জুলাই শহীদদের আত্মত্যাগ, গণতন্ত্র রক্ষায় তাঁদের ভূমিকা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কীভাবে দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে তা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। গণভোট ২০২৬ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আগএই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার আবু সোহেল জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি এবং উপজেলা শাখার রূপান্তরের সাধারণ সম্পাদক ও জলবায়ু কর্মী মারুফ হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। এছাড়া নাজিরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি আমিনুর রহমান মুন্না, ইউপি সদস্য মোদাচ্ছের রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ের আত্মত্যাগ ও আন্দোলনের চেতনা ধারণ করেই আগামী নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!