রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন

দেবহাটায় ৩ দিনব্যাপী বইমেলা মেলার উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

“বেশি বেশি বই পড়বো-জ্ঞান সমৃদ্ধ জীবন গড়বো প্রতিপাদ্যকে সামনে রেখে” মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার পারুলিয়াতে শুরু হল ৩ দিনব্যাপী বইমেলা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ‘২৫) স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ মেলা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে উক্ত বই মেলার উদ্বোধন করা হয়।

ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি হাবিবুল বাশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,  দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফেয়ার মিশনের সভাপতি জসিমউদ্দীন মিথুন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ আরও অনেকে। মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধন হওয়া এ মেলাটি চলবে আগামী ২৭ ডিসেম্বর শেষ হবে। মেলায় আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও বইকেনার সুব্যবস্থা রেখেছেন আয়োজকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!