শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পিসিআর ল্যাব পরিদর্শণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সহ স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শণ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় মেডিকেল কলেজ’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের আগামী ৩০ ডিসেম্বর অবসর জনিত কারণে পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
 
মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. প্রশান্ত কুমার কুন্ডু, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, হাসপাতালে সিসিইউ চালু প্রসঙ্গে, কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতে গাড়ি প্রসঙ্গ, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামের অবসর জনিত প্রস্ঙ্গ, হাসপাতালের নিরাপত্তা প্রসঙ্গ. আউট সোর্সিং নিয়োগ প্রসঙ্গসহ হাসপাতালের সার্বিক বিষয়ে আলোচনা ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাল্টিমিডিয়া প্রজেক্টরেরর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শেখ কুদরত-ই খুদা।
অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শণ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে ডাক্তার ও টেকনিশিয়ানদের সাথে কথা বলেন। এসময় এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেকারণে সকলকে খুব বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশে করোনা প্রতিরোধে সেবা প্রদানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষে আছে। এই সুনাম ও সেবার মান ধরে রাখতে হবে। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ ও পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ হাসপাতালের ডাক্তার ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!