রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন

দেবহাটায় সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী 

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ‘২৫) বিকাল ৩টায় উপজেলার ইছামতী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় স্টল প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: সমৃদ্ধি বাড়ি ও টেকসই উন্নয়নের চিত্র। ক্ষুদ্র পরিসরে ব্যবসার ধারণা। শীতকালীন হরেক রকমের পিঠাপুলির স্টল। বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প। অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম এবং ইছামতী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যাপক আছানুস সালেহীন রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসের পরিবেশ সমন্বয়কারী ইমন পারভেজ প্রিন্স। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসের রিজিওনাল ম্যানেজার (ঋণ কর্মসূচি) মো. আসাদুজ্জামান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম এবং সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন।

মেলার সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ গীতিকার, এবং শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরণের উন্নয়ন মেলা গ্রামীণ জনপদে উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!