শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

তালায় মহান বিজয় দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর ‘২০২৫ প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্যদান করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর্জা সাকিব প্রমুখ।

এদিন দিনব্যাপী উপজেলা চত্বরে বিজয় মেলা, বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!