শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সোমবার (০৮ ডিসেম্বর ‘২৫) জোহর নামাজ শেষে ধলবাড়ীয়া ১নং ওয়ার্ডে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।  

দোয়া মহফিলে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু বিএনপির নয়, আজ দেশের সর্বস্তরের মানুষের কামনা। তাঁর সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মূল অনুপ্রেরণা।

বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেন। আজকে এই জাতিরক্রান্তি লগ্নে আমরা দেশ নেত্রীর সুস্থতাও দীর্ঘায়ু কামনা করি।  

এসময় উপস্থিত ছিলেন ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিঃসহ সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইয়াসিন আলী, ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম,  আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেণ সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!