বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুন্দরবনে বনবিভাগের অ ভি যা নে শামুক-ঝিনুকসহ ০৮জন আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সুন্দরবনের খাল ও চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি শামুক-ঝিনুকসহ আট জনকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (৩ ডিসেম্বর ‘২৫) বিকেল ৪টার সময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চির খাল থেকে ৪টি নৌকা ও বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ‘২৫) সকালে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় এবং শামুক-ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়। 

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা থানার ৫নং কয়রা গ্রামের ওয়াজেদ বলী গাজীর ছেলে আব্দুল ওয়াদুদ গাজী (৪০), মৃত হাজির উদ্দিন সানার ছেলে খলিল সানা (৫৯), আবু তালেব গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫), মৃত সবেত আলী গাজীর ছেলে দেলবর গাজী (৫৭), মৃত আবু বক্কর গাজীর ছেলে গোলাম মোস্তফা (৩৫), ৪নং কয়রা গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে আবু সাইদ গাজী (৫৫), মৃত আরশাদ গাজীর ছেলে গফফার গাজী (৫১) ও সামসুর সানার ছেলে মাসুম বিল্লাহ (৩৪)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকায় করে শামুক-ঝিনুক সংগ্রহের সময় আট জনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছে মাছ এবং কাঁকড়া ধরার পাশ ছিলো।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা), আইন ২০১২ অনুযায়ী তফসিল ২ এ বর্ণিত শামুক-ঝিনুক ধরা, পরিবহন ও ব্যবসা করা নিষিদ্ধ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর হয়েছে। এবং উদ্ধারকৃত শামুক-ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সম্পদ সংগ্রহ বা পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ৬৯০ কেজি, ২৭শে নভেম্বর ৮৬০ কেজি, ৩রা ডিসেম্বর ১,৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্বার করে বন বিভাগ সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!