বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

আমি নির্বাচিত হলে অবহেলিত খাজরাবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবো-সাবেক এমপি কাজী আলাউদ্দিন

✍️হা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘুঘুমারী দূর্গা মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুৃষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর ‘২৫) বিকেলে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শুভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, আশাশুনি উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, আশাশুনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতীষ রায় প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন খাজরা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মিজানুর রহমান।ধানেরশীষের উঠান বৈঠকে হাজার হাজার সোনাতনী ধর্মাবলম্বীগন সহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান আতিথি এসময়ে বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে অবহেলিত খাজরাবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবো। এখানের জলাবদ্ধতা নিরসন, সড়ক ও জনপদের উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখতে চাই। ক্রীড়া ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি সোনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় কাজ করতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!