শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জ দঃ শ্রীপুরে ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণে সনদ বিতরণ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ১০ দিনব্যাপী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।

গত ১৬ নভেম্বর থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ‘২৫) পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমে ৪০জন পুরুষ ও ২৪জন নারী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা শরিফা খাতুন, ইউনিয়ন দল নেতা প্লাবন বিশ্বাস, দলনেত্রী আসমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে অনুজা মন্ডল বলেন- ভবিষ্যতে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে ভিডিপি’র এই মৌলিক প্রশিক্ষণ অতিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধিতে আপনাদের অংশগ্রহণ আগামীতে আরও কাজে লাগবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!