বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

নির্বাচিত হতে পারলে মানিকখালি ব্রিজের টোল ও উপজেলার সমস্ত খাল দখল মুক্ত করব : কাজী আলাউদ্দিন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর ‘২৫) বিকালে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিযয়েট স্কুল মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক  আজহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে মানিকখালী ব্রিজের টোল মুক্ত করে জনভোগান্তি দূর করব।  আশাশুনি উপজেলার কোন খালে নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুন:খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করব, বড়দলের শিক্ষা ও  স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবো। তাই আগামী জাতীয় নির্বাচনে ধানেরশীষ প্রতিক কে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

নির্বাচনী জনসভা শেষে বিএনপি’র চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!