রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ‘২৫) সকাল সাড়ে ১০টায় তালা শিল্পকলা একাডেমী চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ভেটেরিনারি উন্নয়ন প্রকল্প (ARVDP), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আসিফ রায়হানের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।

এসময় উপজেলা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও খামার মালিকরা উপস্থিত ছিলেন।

শুরুতে বর্ণাঢ্য র‌্যালিটি উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা প্রদর্শনীস্থলের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, মহিষ, পোষা পাখি, ছাগল, ভেড়া, দুম্বা, পোষা প্রাণীসহ বিভিন্ন কৃষিপণ্য ও মিষ্টান্নের স্টল স্থান পায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!