বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর’২৫) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে গ্রীন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। এই পদযাত্রা থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও উপকূল রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবি জানানো হয়।

পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চল লবণাক্ততা বৃদ্ধি, জীবিকার সংকট, ঘূর্ণিঝড়-জলোছ্বাসের ঝুঁকি এবং মিঠাপানির ঘাটতির দীর্ঘমেয়াদি সংকট তুলে ধরেন।

তারা বলেন, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হলেও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে কোন বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। উপকূল রক্ষা, পরিকল্পিত উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন উপকূল উন্নয়ন বোর্ড গঠন করা এখন সময়ের দাবি।

বক্তার জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পরিমণ্ডল জলবায়ু তহবিল বৃদ্ধি, সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার লবণাক্ততা প্রতিরোধ, মিঠাপানির সংরক্ষণ ও টেকসই কৃষি সহায়তা বাড়ানো, জেলেদের নিরাপত্তা, জীবিকা রক্ষা ও দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে বিশেষ বরাদ্দ প্রদান এবং যুব, নারী ও প্রারম্ভিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে স্থানীয় জ্ঞানভিত্তিক টেকসই জলবায়ু পরিকল্পনা প্রণয়নের দাবি জানান।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এতে বক্তব্যে দেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্ত, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক বিপ্লব হোসেন, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!