বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই সাতক্ষীরায় অপ্রতিমসহ নি হ ত সকল শিশুর বি চা রে র দা বি তে প্র তি বা দ সমাবেশ সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ২০জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মঙ্গলবার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম আদালতে জবানবন্দি প্রদান করেছে। একই সাথে আসামীপক্ষের আইনজীবিরা তাকে জেরাও করেছেন।

সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবিরের আদালতে তার জবানবন্দী ও জেরার বক্তব্যে রেকর্ড করা হয়। এনিয়ে এ মামলায় এ পর্যন্ত মোট ২০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এদিকে, এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে ২০ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে সাক্ষ্য গ্রহন শেষ করা হয়েছে। এ মামলায় আসামীদের পক্ষে (৩৪২) এবং যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৯ ডিসেম্বর।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি এ্যাড. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। অপরদিকে, আসামীপক্ষে ছিলেন এ্যাড. আব্দুল মজিদ, অ্যাড.তোজাম্মেল হোসেন তোজামসহ কয়েকজন।

২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা হিসাবে সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষিতা মুক্তিযোদ্ধা পত্নীকে দেখতে সাতক্ষীরায় আসেন। এদিন তিনি কলারোয়া হয়ে মাগুরা ফিরে যাবার পথে তার গাড়িবহর নিয়ে হামলার শিকার হন। সেখানে গুলি এবং মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুনরুজ্জীবিত মামলার বিচারকাজ শুরু হয়েছে। এরই মধ্যে ২০ জন সাক্ষীর জবানবন্দী গ্রহন করা হয়েছে। আজও আদালতে আসামী বিএনপি’র সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!