বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় নার্সদের মানববন্ধন

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার এবং মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদউল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসিম খালেদ, ছাত্র-ছাত্রী প্রতিনিধি চঞ্চলা রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছরের ঐতিহ্যবাহী এই অধিদপ্তর বিলুপ্ত হলে নার্সিং শিক্ষা ও সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে বিলুপ্তির অপচেষ্টা বন্ধের দাবি জানান এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও বেতন কাঠামো বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধন শেষে বিএনএ নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বিবেচনা না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!