রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দেবহাটায় ২ দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ২দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবি-সোমবার (১৯ ও ২০ অক্টোবর ‘২৫) পারুলিয়া আহছানীয়া মিশনের সেমিনার কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এপি, সুশীলনের বাস্তবায়নে এ ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ পরিচালনা করেন খুলনা এপি’র টেকনিক্যাল স্পেশালিস্ট (প্রোগ্রাম) গোলাম সরোয়ার, টেকনিক্যাল স্পেশালিস্ট (শিক্ষা) টনি উইলসন ডি কস্তা, টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য) রায়য়ান কবির।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন শিংয়ের সভাপতিত্বে সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মামুন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সর অফিসার পল্টন বিশ্বাস, সুশীলনের মনিটরিং অফিসার শরিফুজ্জামান, জুনিয়র প্রোগ্রামার সেবা পোনিয়া, সিডিও মিজানুর রহমান, আসদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, আরসি শিশুর পরিবার, ধর্মীয় নেতা, উপস্থিত ছিলেন।

এসময় দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়নে বিগত এক বছরের কাজের রেটিংয়ের মাধ্যমে কাজের মূল্যায়ন করা হয়, কি কারনে রেটিং দেয়া হল তার ব্যাখ্যা ও কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। পরিশেষে, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মামুন হোসেন এই ভাল রেটিংয়ের ধারা অব্যাহত রাখা ও উন্নয়নযোগ্য সেক্টরগুলো যাতে আগামীতে ভাল রেটিংয়ে আসে তার উপর গুরুত্বপ্রদান করেন ও সকলকে ধন্যবাদ প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!