সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

নতুন কুঁড়ির মঞ্চে সাতক্ষীরার গৌরব উষসী মজুমদার

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫-এর নৃত্য বিভাগে খুলনা বিভাগের সেরা হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কৃতি সন্তান উষসী মজুমদার। তিনি এবার সমগ্র দেশের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।

উষসীর মা শিল্পী মজুমদার জানান, মাত্র তিন বছর বয়সে তিনি মেয়েকে নৃত্যের প্রাথমিক শিক্ষা দিতে নিয়ে যান জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক নাহিদা পান্নার কাছে। সেই থেকে নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে উষসীর নৃত্যজীবন। প্রাথমিক পর্যায়ে তিনি পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রোভার স্কাউট নেতা মো. অলিউণ ইসলাম জানান, উষসী ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত আগ্রহী ও মেধাবী। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি একাধিকবার প্রথম স্থান অধিকার করেছেন।

বর্তমানে উষসী কুমিরা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বিদ্যালয়ের শিক্ষক নাজনীন আক্তার কেয়া বলেন, “উষসী শুধু নৃত্যে নয়, পড়াশোনাতেও সমানভাবে মনোযোগী।”

আগামী শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে নতুন কুঁড়ি ২০২৫-এর জাতীয় পর্ব। সেখানে খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন উষসী মজুমদার। তিনি বলেন, “নৃত্যের মাধ্যমে আমার জেলা ও দেশের সুনাম বাড়াতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!