রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দেবহাটায় জাতীয় কন্যা শিশুদিবস উদযাপন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (৮অক্টোবর ‘২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক হাবিবা আফরিন তুলি, দেবহাটা হাইস্কুলের শিক্ষার্থী ঈশিতা দে প্রমুখ। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীরা ভূমিকা রেখে চলেছে।

নারী ও শিশুদেরকে অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া শিশুরা কোন প্রকার অবহেলা বা নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহের শিকার হয়ে কোন শিশুর ভবিষত যাতে থমকে না যায় সেজন্য সজাগ থাকতে হবে। নারী এবং পুরুষ সবাই সমঅধিকার নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং নারীদেরকে যেন সে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় এবিষয়ে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!