শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

কলারোয়ায় প্রতিপক্ষের আঘা”তে এক ব্যক্তি নি”হত, স্বামী-স্ত্রী আ”টক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ‘২৫) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৭৫) ভাদিয়ালি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

আর আটককৃতরা হলেন, একই গ্রামের হাফিজুল ইসলাম (৫৩) ও তার স্ত্রী মানসুরা খাতুন (৪৮)।

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল জানান, হাফিজুলের বিরুদ্ধে একস্থানের জমি বোনদের কাছ থেকে কিনে ভিন্ন স্থানের জমি রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে বোনেদের সাথে তাঁর বিরোধ ছিল। প্রতিবেশি হিসেবে আব্দুল মান্নান বোনেদের পক্ষ নেয়। বুধবার সকালে সেই জমিতে হাফিজুলের বোনদের পক্ষ নিয়ে খুঁটি পুঁততে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হাফিজুল ও তাঁর সহযোগীদের লাঠির আঘাতে আব্দুল মান্নান ও তার ভাগ্নে আকরামুল ইসলাম ‍গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আব্দুল মান্নান মারা যান।

কলারোয়া থানার উপ-পরিদর্শক নাসিরউদ্দীন জানান, জমিজমা বিরোধের ঘটনায় মারামারিতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাপ্পি কুমার দাস জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। পোস্টমার্টেম ও ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!