রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার তাগিদ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট জনেরা। সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত উপকূলীয় জনগোষ্ঠির মাঝে ছাগল বিতরণ কর্মসূচিতে এমন তাগিদ দেন তারা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর আয়োজিত ফ্রেন্ডশিপের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। এ সময় মথুরাপুর গ্রামের ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ছাগল ও ভেড়া।

ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ডের ছাগল বিতরণ কর্মসূচিতে আরো যোগ দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এর সহ-সভাপতি এবং দৈনিক নিউ নেশন পত্রিকার বিশেষ প্রতিনিধি গাজী আনোয়ার, সাতক্ষীরা প্রসক্লাবর সাধারণ সম্পাদক এবং বাসস ও বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, আঞ্চলিক সমম্বয়ক সাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান, জামিল খান, হেদায়েত উল্লাহ খান, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস বা লবনাক্ততার মত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। তাই প্রাণিসম্পদ প্রতিপালন হতে পারে উপকূলবাসীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার উপায়।

ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড (এ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট প্রজেক্ট) এএসডি কর্মসূচির আওতায় ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় উক্ত ছাগল ও ভেড়া। শুধু ছাগল বিতরণ নয়, ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড- এএসডি’র মাধ্যমে নেয়া হয়েছে আরও কিছু কর্মসূচি।

বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জনপদ হলেও, কাঙ্খিত উন্নয়ন হয়নি সাতক্ষীরা জেলার বাসিন্দাদের। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, যার ভয়াবহতা দৃশ্যমান হচ্ছে দিনকে দিন। তাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বক্ষায়ন-সবুজায়নের পাশপাশি উপকূলীয় বাসিন্দাদের মাঝে অর্থনৈতিক কর্মকান্ড বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। এজন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার তাগিদ দেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!