রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধ করার লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন ‘২৫) দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ দিবস পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আলোচনা সভায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায় সহ শিশু ফোরাম, শিশুর অভিভাবকগন। এসময় প্রধান অতিথি বলেন শিশুশ্রম শিশু বিকাশে বাধাগ্রস্থ করে। তাই শিশুকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুনাগরিক গড়ে তুলতে হবে। শিশুকে স্কুল মুখি করা গেলে শিশুশ্রম কমে আসবে। সেজন্য পরিবার ও সমাজকে সচেতন করা দরকার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!