রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সিসিডিবি-এনগেজ প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ জুন ২০২৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলিমা রানী, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ব্যাচে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ৪০ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণ শেষে কাজল বেগম বলেন, “আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না।”

অমৃতা রানী বলেন, “আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়া কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি এই বিষয়টা আমরাই প্রশিক্ষণ থেকে শিখলাম। “

নিলু সরদার বলেন, “আমরা আজ কিছু নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, যেমন- লিকি বাকেট বিষয়টা আমাদের জানা ছিল না।”

স্বপ্না আক্তার বিউটি বলেন, ” আমাদের একটি ভুল ধারণা ছিল আমরা ভাবতাম আমাদের ব্যয় বেশি আয় কম। কিন্তু আজ আমরা বুঝলাম যে, আমাদের আয় আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। এই প্রশিক্ষণ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।” এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!