শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ছিলে না থাকার মাঝে -কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ছিলে না থাকার মাঝে

নিশি শেষের ধুলো মাখা আলোয়
আমি হাঁটছি—না, এই হাঁটা কেবল পায়ের নয়
একটা হারানো শহরও হাঁটে আমার ভেতর,
যেখানে তুমি ছিলে, ছিলে না—
তুমি কি সত্যিই ছিলে?
নাকি আমি নিজেই এক বিকেল বানিয়ে
তাতে তোমার মুখ বসিয়ে
রোজ হারিয়ে ফেলেছি?

আজ আর কিছু নেই বলার—
কবিতা পর্যন্ত আমার মুখ চেনে না
ভাষার পেছনে ঝরে পড়া
একটা গাছের মৃতপাতা আমি
আমার সমস্ত দাবিরা ঘুমোয়
একটা নীল নিঃশ্বাসের খাতে।

তবু তুমি আছো—
তুমি নেই, তাও আছো—
একটা ঘোরের মতো,
প্রেম মানে যেন শুধু থেকে যাওয়া
একটা ইচ্ছের হাড়গোড় ধরে—
কিন্তু এখানে প্রেমের শরীর নেই,
আছে শুধু তার ছায়া,
রক্ত নেই, কেবল তার উত্তাপ।

আমি যদি শূন্য বলি—
সে শূন্যতায় গাছগাছালি গজায়
যেখানে হঠাৎ এক পাখি ডাকে,
আমার সমস্ত শহর ডুবে যায়—
আর আমি ভেসে থাকি এক অলীক আলোয়
যেখানে তুমি বলে কেউ ছিলে না,
তবু তোমার মতো কিছু একটা রোজ হেঁটে যায়
আমার পাশ ঘেঁষে।

তুমি আসবে না জেনে
আমি অপেক্ষার ঘড়ি খুলে রেখেছি,
তুমি এসেছিলে—তাতে কী!
নাকি তুমি আসোনি—তবু এসেছো।
একটা খামে পুরে রাখি এই অনস্তিত্ব,
এটাই তো সবচেয়ে বড় চিঠি
যেটার কোনো প্রাপক নেই।

বনানী, ঢাকা
০১ জুন, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!