বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

আশাশুনির বদরতলা বাজারে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে ইসলামি ব্যাংক এজেট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক লিঃ কেন্দ্রীয় ভাবে দেশের বিভিন্ন স্থানে ১২৭টি নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে সকল আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম। প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি সংযুক্তিকরণ ও সম্প্রচারের মাধ্যমে সমাপ্তির পর বদরতলা বাজার আউটলেটের স্থানীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়। এজেন্ট সমাদার বস্ত্রালয় আউটলেট পরিচালনা করবে। ইসলামী ব্যাংক’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগীয় জোনাল প্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাতক্ষীরা ব্রাঞ্চের অফিসার রবিউল ইসলামর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাব বক্তব্যে রাখেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ সাতক্ষীরা হাফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও সমাদার বস্ত্রালয়ের স্বত্তাধিকারী ও ইসলামী ব্যাংক বদরতলা আউটলেটের পরিচালক অহিদুর রহমান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতাকেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন। সবশেষে ক্বারী মাওঃ আঃ রউফ দোয়া পরিচালনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!