রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগই পারে এই ঘৃন্য অপরাধ রোধ করতে। এমন মন্তব্য করেন- কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা। 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১৩ মে ২০২৫) তারিখ সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিজুল ইসলাম, ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মেশারফ হোসেন, মোস্তফা জামান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর হোসেন, শিক্ষক আজিজুর রহমান, উদ্যোক্তা সারমিন আক্তার, ছাত্রপ্রতিনিধি ফরাদ হোসেন, সমাজসেবক আজগার আলী, মাসুম বিল্লাহ, সাংবাদিক জুলফিকার আলী, সাতক্ষীরা ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার হাসান আল মামুন ও মিল্টন হুসাইন। 

মানব পাচার প্রতিরোধ সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান (ভাররপ্রাপ্ত) সোনিয়া লায়লা সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে জোর দিয়ে আরও বলেন যে, মানব পাচার আইনি অধিকারের বিষয়ে আমাদের আরও সজাগ থাকতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!