সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

পাকিস্তান ভারত যুদ্ধকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র টহল বৃদ্ধি

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

পাক -ভারত যুদ্ধে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় বিজিবি’র তিনটি ব্যাটালিয়ন রয়েছে। এগুলো হলো, সাতক্ষীরা সদরে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন, শ্যামনগরের নীলডুমুরে বিজিবি’র ১৭ ব্যাটালিয়ন ও রিভারাইন বিজিবি ব্যাটালিয়ন। সাতক্ষীরা নদী সীমান্ত রয়েছে ১৬৭ কিলোমিটার ও স্থল সীমান্ত রয়েছে ৬৭ কিলোমিটার।

বিজিবি সূত্রে আরো জানা যায়, তলুইগাছা, কুশখালি, কাকডাঙা, লক্ষীদাঁড়ি, ভোমরা, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মশাখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা, সুলতানপুর, ভাদিয়ালিসহ সাতক্ষীরা বিজিবি’র ১৫টি ও নীলডুমুর বিজিবি’র ১২টি বিওপি রয়েছে। পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার পর ২৩৪ কিলোমিটার সীমান্তবর্তী গ্রামবাসির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিলো। কিন্তু বিজিবি টহল বাড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্ত গ্রামবাসির মধ্যে। আগে ৫০০ গজ অন্তর একজন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন ও এখন ৩০০ গজ অন্তর দায়িত্ব পালন করছেন একজন বিজিবি সদস্য।

সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক তৃতীয় মাত্রাকে জানান, সীমান্তে টহল তৎপরতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েঝে গোয়েন্দা তৎপরতা। এসব কাজ করার জন্য বাড়ানো হয়েছে জনবল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!