রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

কারাতে প্রশিক্ষণ গ্রহণ করি নিজের আত্মরক্ষা নিজেই করি এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০৮ মে ‘২৫) বিকাল ৩ টায় সাতক্ষীরার শ্যামনগরের ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোরীদের ২০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল রিফাত সহকারী কমিশনার ভূমি, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিনুল হক।

সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

প্রধান অতিথি বলেন তোমরা যাতে আত্মবিশ্বাসী হও, সকল ভয়ভীতি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারো এজন্য এই প্রশিক্ষন প্রদান করা হয়েছে। একজন নারীর যোগ্যতা দক্ষতা আত্মবিশ্বাসের মাধ্যমে প্রকাশ পায়। এই প্রশিক্ষনের মাধ্যমে দূর্গম এলাকার কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন।

উক্ত কারাতে প্রশিক্ষণে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন। কারাতে প্রশিক্ষণটি পরিচালনা করেন জি এম রাজগুল আহমেদ রাজু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!