রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ০৭ ও ০৮ মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের ৪০ জন নারী সদস্যদের ২ দিন ব্যাপী এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ মে’২৫) বিকাল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা।

এনগেজ প্রকল্পের নারীর সদস্য সাবিনা খাতুন এবং দীপ্তা মন্ডল ও এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী এই উক্ত প্রশিক্ষণ প্রশিক্ষকের ভূমিকা পালন করেন।

নারী সদস্য স্বপ্না বেগম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি সমাজে বা পরিবারে কিভাবে নিজের অধিকার, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কাজ করব সেটা শিখতে পেরেছেন।

অন্য একজন নারী সদস্য সুপ্রভাত জোয়াদ্দার বলেন, নারী অধিকার, এ্যাডভোকেসির ধাপ এডভোকেসি সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। অধিকার প্রতিষ্ঠা করতে এই জ্ঞান কাজে লাগবে। নারীদের নিয়ে এমন ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!