শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ১১ বিশিষ্টজন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাঁধনহারা সাহিত্য পরিষদ- এর আয়োজনে বৃহস্পতিবার (১মে ২০২৫) সাতক্ষীরার কালিগঞ্জের কিষান মজদুর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে বাঁধনহারার দুই যুগ পূর্তি সাহিত্য সম্মেলন ও ৫ম সাহিত্য পুরস্কার প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথিতযশা কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও শিল্পীবৃন্দ যোগদান করেন। পাশাপাশি দেশের খ্যাতিমান ১১ জন গুণী সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারের প্রাপ্ত গুণীজন হলেন- কবিতায় কবি মোশাররফ হোসেন খান, ঢাকা, শিক্ষায় প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা, রোহিঙ্গা বিষয়ক গবেষণায় প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী, অনুবাদ সাহিত্যে প্রফেসর ড. কামরুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, গীতিকবিতায় অধ্যাপক আবু তাহের বেলাল, শ্যামনগর, সাতক্ষীরা, প্রবন্ধ সাহিত্যে গাজী নজরুল ইসলাম, সাবেক এমপি, শ্যামনগর, সাতক্ষীরা, প্রবন্ধ সাহিত্যে কোহিনূর বিনতে আবু বকর, সমাজসেবায় ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা, লোকসাহিত্যে অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা, সম্পাদনায় সালমান রিয়াজ, ঢাকা সাংবাদিকতায় আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা।অনুষ্ঠানের ১ম পর্বে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।উদ্বোধন করেন প্রফেসর ড. মনজুর ইলাহী, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সভাপতিত্ব করেন সওকাত ওসমান, কবি ও ব্যাংকার কালিগঞ্জ। প্রধান অতিথি ছিলেন ড. মনোয়ারুল ইসলাম, সেক্রেটারী, দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আজিজুর রহমান, নির্বাহী পরিচালক, শিকড় মানবকল্যাণ সংস্থা, কালিগঞ্জ, সাতক্ষীরা, মাহবুবর রহমান মুকুল, অধ্যক্ষ, কলারোয়া সরকারী মহিলা কলেজ, সাতক্ষীরা, হেলাল আনওয়ার, কবি ও কথাসাহিত্যিক, যশোর, সীমান্ত আকরাম, কবি ও সম্পাদক, ঢাকা। দ্বিতীয় পর্বে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি ছিলেন রবিউল বাশার, এসএভিপি ও ম্যানেজার, এআইবিপিএলসি, কোণাপাড়া শাখা, ডেমরা, ঢাকা।

অতিথি ছিলেন শহিদুল ইসলাম মুকুল, প্রাক্তন উপাধ্যক্ষ, সাতক্ষীরা সিটি কলেজ, ড. আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা, মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক, নওয়াপাড়া আলিম মাদরাসা, দেবহাটা, সাতক্ষীরা, অধ্যাপক আব্দুর রউফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কালিগঞ্জ, সাতক্ষীরা, সুকুমার দাশ বাচ্চু, সেক্রেটারী কালিগঞ্জ প্রেসক্লাবের।

অসাধারণ এই আয়োজনের মূল ভূমিকায় ছিলেন কবি মুহাম্মদ ইব্রাহিম বাহারী, সভাপতি, বাঁধনহারা সাহিত্য পরিষদ, কবি জামাল ফারুক, সহ-সভাপতি, বাঁধনহারা সাহিত্য পরিষদ, কবি ও গবেষক ইয়াসিন মাহমুদ, সেক্রেটারি, বাঁধনহারা সাহিত্য পরিষদ সহ বাঁধনহারা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। জাতীয় মানের এই আয়োজনে আমরা সত্যি মুগ্ধ এবং গর্বিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!