রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে।
সেই লক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল’২৫)  সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা এবং সদস্যের স্বামীরা।
প্রকাশ গাইন বলেন, আমাদের নারীরা সিসিডিবি থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছে। তারা এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আগে কখনো পাইনি। আগে নারীরা কোন কাজ করত না, আজ তারা দৈনিক একটা আয় করছে। নারীদের এ ধরণের কাজকে আমাদের পুরুষদের সহযোগিতা করা উচিত। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।
শহিদুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে পরিষদের বিভিন্ন কাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। সে যখন নিজের অধিকার নিয়ে নিজেই কাজ করতে শিখবে তার নিজের উন্নয়ন হবে এবং পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়ন করা সম্ভব হবে।
কর্মশালাটি ফ্যাসিলিটেড করেন অর্পনা মল্লিক, ললিতা জোয়াদ্দার। অর্পনা মল্লিক জেন্ডার, ললিতা জোয়ারদার নারী নেতৃত্ব উন্নয়ন নিয়ে আরোচনা করেন। সর্বোপরি প্রোগ্রাম অফিসার বিভিন্ন  বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!