শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

কলারোয়ায় ১ কাটি ২০ লাখ টাকা মূল্যর ভারতীয় মালামাল জব্দ, আটক-১

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারায়া উপজলার বলতলা নামক স্থান থেকে ভারত থেকে অবৈধ আনা ট্রাক ভর্তি উন্নত মানের শাড়ি, টিস্যু জর্জেট থানকাপড় ও চায়না ক্লু পাউডারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলুকে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ‘২৫) সন্ধ্যা ৭টায় পুলিশ সুপার কনফারন্স রুম এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলারোয়া উপজেলার বলতলা নামক স্থান থেকে ট্রাক ভর্তি উক্ত মালামালসহ হেলপারকে আটক করা হয়।

আটক ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলু (৩৫) সাতক্ষীরা শহরের মধুরমোল্লারডাঙ্গী এলাকার মৃত আব্দুর রহিমর পুত্র।

পুলিশ সুপার জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থানকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে কলারোয়ার উদ্দেশ্য রওয়ানা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ট্রাকটি অনুসরন করে তার পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটিকে ধাওয়া করে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানে গিয়ে গতিরোধ করা হয়। এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও এর হেলপার ডাবলুকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৭।

জব্দকৃত ট্রাকটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ট্রাকটি তল্লাশি চালিয়ে ১হাজার ১৫০ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৬০০ গজ টিস্যু জর্জেট থানকাপড়, ৪৫১ বস্তা ভারতীয় চায়না ক্লু পাউডার ও ৭১ বস্তা সাদা পাউডার ও সাগুর দানার ন্যায় ভারতীয় কেমিক্যাল পদার্থ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে তিনি জানান। প্রাথমিকভাবে জানা গেছে ভোমরা স্থলবন্দরের রিয়াদ ট্রান্সপোর্ট এজেন্সীর গাড়ীর মাধ্যমে এসব মালামাল গুলো এসেছে। এছাড়া কোন সিএন্ডএফ এর মাধ্যমে এসব মালামাল গুলো ভারত থেকে আনা হয়েছে এবং এর নেপথ্য কারা কারা জড়িত সেগুলো ডিবি পুলিশের অধিকতর তদন্ত বেরিয়ে আসবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হবে বলে তিনি আরো জানান।

তবে, একাধিক সূত্র জানা যায়, ভোমরা স্থলবন্দরের একজন আমদানীকারক মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে এসব মালামাল এনে তা ট্রাকভর্তি করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ তা জব্দ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!