শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় দরদি’র উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও পুনমিলনী অনুষ্ঠান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি।

শনিবার (২৯ মার্চ ‘২৫) প্রতিবারের ন্যায় এবারও দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী সংগঠন দরদি চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জন্য গ্রান্ড সংবর্ধনার আয়োজন করা হয়। একই সাথে ইফতার ও ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি সাকিব হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো.আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (অব.) রিয়াজুল ইসলাম, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি সহ-সভাপতি ও ঢাকা আহছানিয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি সদস্য সচিব তাহাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকার মাজহারুল আনোয়ার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সুরাহ কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দরদি প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দরদি’র সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও অতিথিদের উত্তোরী দিয়ে বরণ করা হয়।

উল্লেখিত সংগঠনটি শিক্ষা, সমন্বয় ও সেবা স্লোগান নিয়ে দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোচিং ও ভর্তি পরীক্ষায় সহায়তা, শিক্ষা উপবৃত্তি, কাউন্সিলিং, সামাজিক, মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!